জার্মানিতে ট্রেন লাইনচ্যুত: নিহত ৩, আহত অর্ধশতাধিক

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০২২, ২০:৩৮আপডেট : ০৩ জুন ২০২২, ২৩:৪২

জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬০ জন। খবর বিবিসি’র।

ট্রেনটিতে অনেক শিক্ষার্থী অবস্থান করছিল বলে জানা গেছে। মিউনিখ থেকে গার্মিশ-পার্টেনকির্চেনের দিকে যাওয়ার পথে তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

পুলিশের এক মুখপাত্র বলেছেন, কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গেছে, লাইনচ্যুত ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে গেছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলছে পুলিশ।

ট্রেন লাইনচ্যুতের খবর পেয়ে উদ্ধারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। ছয়টি হেলিকপ্টারকে ঘটনাস্থলে দেখা গেছে। পুলিশ জানিয়েছে, ট্রেনে আটকে থাকাদের জানালা দিয়ে বের করে আনা হচ্ছে। আহতদের অনেকে গ্রীষ্মের ছুটি উপভোগে ভ্রমণে বের হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

১৯৯৮ সালে জার্মানিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ১০১ জন নিহত হন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম