ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত: পাইলটসহ ৭ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২২, ২২:১৪আপডেট : ১১ জুন ২০২২, ২২:২৬

ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন। শনিবার (১১ জুন) টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এপি’র খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন তুরস্কের নাগরিক, দুইজন লেবাননের এবং একজন ইতালীয় পাইলট। ঝড়ের সময় উত্তর-মধ্য ইতালির একটি পাহাড়ের ঘন জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে নিহত হন তারা।

অনুসন্ধানে নেতৃত্বদানকারী বিমান বাহিনীর উদ্ধার সমন্বয় ইউনিটের প্রধান আলফোনসো সিপ্রিয়ানো বলেন, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে নিখোঁজ হয়। এরপরই সন্ধানে নামে উদ্ধারকারী দল।

প্রথমে পাঁচজনের পরে বাকি দু'জন মরদেহ উদ্ধার করা হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। বিধ্বস্তের কারণ এখনও জানা না গেলেও তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এপি

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম