ইসরায়েল ও মিসরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস চুক্তি সই

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২২, ২১:৪০আপডেট : ১৫ জুন ২০২২, ২১:৪০

রাশিয়ার ওপর থেকে গ্যাস নির্ভরতা অবসানের চেষ্টার অংশ হিসেবে ইসরায়েল ও মিসরের সঙ্গে চুক্তি সই করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। অস্থায়ী এই চুক্তির আওতায় জোটভুক্ত দেশগুলোতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ইসরায়েল ও মিসর।

নতুন চুক্তির আওতায় মিসরে প্রাকৃতিক গ্যাস রফতানি বিপুল পরিমাণ বাড়াবে ইসরায়েল। মিসরে তা তরলীকৃত করে ইউরোপীয় বাজারে রফতানি করা হবে।

ইসরায়েলে অন্তত এক ট্রিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে বলে অনুমান করা হয়। ইউরোপে এই গ্যাস পৌঁছানোর জন্য দুটি রুট বর্তমানে বিবেচনাধীন রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে মিসরের ভেতর দিয়ে আরেকটি হচ্ছে তুরস্কের মধ্য দিয়ে প্রস্তাবিত একটি পাইপলাইন।

ইউরোপীয় ইউনিয়নের আমদানি করা প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশের যোগান দিয়ে আসছিলো রাশিয়া। ইইউ কর্মকর্তারা বলছেন, রাশিয়ান গ্যাসের উপর জোটের নির্ভরতা মস্কোকে ইউরোপের উপর এক ধরণের ব্ল্যাকমেইল চর্চার সুযোগ দিচ্ছে।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, এটি ইউরোপে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ, একই সঙ্গে মিসরকে একটি আঞ্চলিক শক্তির কেন্দ্রে পরিণত করার জন্যও’।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক