আইসিসিতে অনুপ্রবেশের চেষ্টায় রুশ গুপ্তচর আটক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২২, ২৩:০৫আপডেট : ১৬ জুন ২০২২, ২৩:০৫

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতির্ক অপরাধ আদালত (আইসিসি)-তে অনুপ্রবেশের চেষ্টায় এক রুশ গুপ্তচরকে আটক করা হয়েছে। নেদারল্যান্ডসের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ওই রুশ ব্যক্তি ব্রাজিলের নাগরিক হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে আইসিসিতে ইন্টার্নশিপ পাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

আটকৃত রুশ ব্যক্তির নাম সের্গেই ভ্লাদিমিরোভিচ চেরকারসভ (৩৬)। তিনি রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ-এর এজেন্ট বলে সন্দেহ করা হচ্ছে। যুদ্ধাপরাধ আদালতের ভেতরের খবর পেতে এপ্রিলে তিনি নেদারল্যান্ডস আসেন। তিনি মনে করেছিলেন, আইসিসিতে অনুপ্রবেশ করতে পেরেছেন সফলভাবে। এক্ষেত্রে তিনি ভিক্টর মুলার ফেরেইরা (৩৩) নামের ব্রাজিলের নাগরিক হিসেবে ভুয়া পরিচয় ব্যবহার করেন।

তবে তার বিষয়ে পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা আগেই সতর্ক হয়ে যান। ইন্টার্নশিপের জন্য আসার পর তাকে ডাচ অভিবাসন কর্মকর্তারা আটক করেন এবং তাকে ব্রাজিল ফেরত পাঠান। এতে তার কয়েক বছরের প্রস্তুতি ব্যর্থ হয়।

আটকের সময় আইসিসি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে শুরু করেছে। চেরকাসভ অনুপ্রবেশে সফল হলে আদালতের ইমেইল ব্যবস্থায় প্রবেশ এবং বিভিন্ন নথি প্রতিলিপি, কারসাজি বা ধ্বংস করার সুযোগ পেতে পারতেন।

ডাচ গোয়েন্দা সংস্থার মহাপরিচালক এরকি আকেরবুম বলেন, এটি স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে রুশরা কী করতে চাইছে। তারা অবৈধভাবে আইসিসির ভেতর থেকে তথ্য পেতে চাইছে। আমরা এটিকে উচ্চ পর্যায়ের হুমকি হিসেবে দেখছি।

ডাচ কর্তৃপক্ষ জানিয়েছে, চেরকাসভকে এখন ব্রাজিলের আদালতের প্রক্রিয়ার মুখোমুখি হতে পাবে। এই বিষয়ে ব্রাজিল কর্তৃপক্ষের তাৎক্ষণিক মন্তব্য জানা যায়নি।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিশ্বকাপের আগে নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে বার্তা দিলো আলজেরিয়া
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী