প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব ম্যাক্রোঁর প্রত্যাখ্যান

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুন ২০২২, ১৮:৪৭আপডেট : ২১ জুন ২০২২, ১৮:৪৭

নিজের নিয়োগ করা প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, এর পরিবর্তে সরকারকে অবশ্যই ‘সক্রিয় থাকতে এবং কাজ চালিয়ে যেতে হবে’। গত রবিবারের নির্বাচনে ম্যাক্রোঁর জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর অনেকেই প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রোনের সমালোচনা শুরু করেন।

নির্বাচনের ফলাফল সামনে আসার পর প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রোনের ভবিষ্যত ঝুঁকিতে পড়ে। এই ফলাফলের কারণে প্রেসিডেন্টকে প্রতিদ্বন্দ্বি দলগুলোর সমর্থন খুঁজতে হচ্ছে। মঙ্গলবার বিরোধী দলগুলোর সঙ্গে বিরল বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তবে ল্যা পেনের ডানপন্থী কিংবা জেন-লিউক মেলেনকোনের বাম জোটের কেউই ম্যাক্রোঁর মধ্যপন্থী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেননি।

এলিসি প্রাসাদ জানিয়েছে প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রোন মঙ্গলবার সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে পদত্যাগের প্রস্তাব দেন। তবে প্রেসিডেন্ট তা গ্রহণ করেননি। এলিসি প্রাসাদ জানিয়েছে, প্রেসিডেন্ট গঠনমূলক সমাধানের পথে হাঁটবেন।

প্রথা অনুযায়ী পার্লামেন্ট নির্বাচনের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী পদত্যাগের প্রস্তাব দেন। প্রায় ক্ষেত্রে প্রেসিডেন্ট একই ব্যক্তিকে ফের ওই পদে নিয়োগ দেন, যাতে করে তিনি নতুন সরকার গঠনের কাজ শুরু করতে পারেন।

তবে এইবার প্রেক্ষাপট আলাদা। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এবার প্রধানমন্ত্রী এলিজাবেথ ব্রোনকে পদত্যাগ ছাড়াই একই মন্ত্রিসভা নিয়ে দায়িত্ব সামলাতে বলেছেন।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম