ষাঁড় দৌড়ে অংশ নিয়ে প্রাণ গেলো ৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক
২১ জুলাই ২০২২, ১৯:১৬আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯:২৫

স্পেনে ঐতিহ্যবাহী ষাঁড় দৌড় প্রতিযোগিতায় আহত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ষাঁড়ের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় আহত হন আরও কয়েকজন। এ ধরনের প্রতিযোগিতা আয়োজনে নিন্দা জানিয়েছে প্রাণী অধিকার গোষ্ঠীগুলো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভ্যালেন্সিয়া অঞ্চলে গত আট বছরে এই খেলায় ২০ জন নিহত হয়েছেন। খবর বিবিসি’র  

প্রতিযোগিতা চলাকালে আহত তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। এদের একজনের বয়স ৫০ বছর। উত্তর ভ্যালেন্সিয়ার ম্যালিয়ানায় ষাঁড়ের আঘাতে তার ফুসফুস ছিদ্র হয়ে যায়। এর মধ্যে ৬৪ বছর বয়সী এক ফরাসি পর্যটক রয়েছেন।

মেলিয়ানার মেয়র বলেন, এ ধরনের খেলায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। গুরুতর আহত হন তারা।

প্রতিবছরই ষাঁড় দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে স্পেনের বিভিন্ন অঞ্চলে। খেলার মৌসুমে এটি ভ্যালেন্সিয়ার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে প্রচুর পর্যটক আসে স্পেনে।

২০২০ সালে ইলেক্টোমেনিয়া নামে একটি জরিপ প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ষাঁড়ের এ লড়াই বন্ধের পক্ষে ভোট দেন স্পেনের ৪৬ দশমিক ৭ শতাংশ মানুষ। আর বন্ধ না করার পক্ষে ভোট দেন ৩৪ দশমিক ৭ শতাংশ। আবার ১৮ দশমিক ৬ শতাংশ মনে করেন এটি টিকিয়ে রাখার দরকার। কিন্তু পশু নিয়ে কাজ করা কর্মীরা এই ধরনের প্রতিযোগিতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম