রুশ সেনারাও স্বীকার করছে ইউক্রেন জিতবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২২, ১৯:৫২আপডেট : ২৫ জুলাই ২০২২, ২১:৩৫

পাঁচ মাস ধরে রাশিয়ার আক্রমণ মোকাবিলা করা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শত্রুদের যতটা সম্ভব আঘাতের চেষ্টা অব্যাহত রাখবে ইউক্রেনীয় সেনারা। রবিবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, এমনকি দখলদাররা স্বীকার করছে আমরা জিতবো। আমরা তাদের কথোপকথন সবসময় শুনছি। স্বজনদের ফোন করে তারা যা বলছে তা আমরা শুনছি।

গত মাসের প্রতিদিনের মতো আবারও জেলেনস্কি বলেছেন, ইউক্রেন হাল ছাড়ছে না। তিনি বলেন, শত্রুদের সম্ভাব্য সর্বোচ্চ ক্ষতি করতে আঘাত এবং ইউক্রেনের জন্য সম্ভাব্য সহযোগিতা সংগ্রহের জন্য আমরা সবকিছু করছি।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সামনে গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ রয়েছে। ‘নৃশংস যুদ্ধের’ মধ্যে ছুটির দিন এগিয়ে আসছে।

তিনি বলেন, সব প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে আমরা উদযাপন করবো। কারণ, ইউক্রেনীয়রা মাথানত করে না।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের