দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো দেশ

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২২, ২০:১৫আপডেট : ২৬ জুলাই ২০২২, ২০:১৫

বড় একটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে চেক রিপাবলিক। এমন পরিস্থিতিতে পুরো দেশের বিভিন্ন এলাকার বাসিন্দাদের ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দেশটির ফায়ার ব্রিগেড।

গত রবিবার থেকে জার্মান সীমান্তবর্তী বোহেমিয়ান সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কের একটি অংশে দাবানল শুরু হয়েছে। রেকর্ড তাপমাত্রা এবং শুষ্ক পরিস্থিতি, জোরালো বাতাসে সারা দেশেই ছড়িয়ে পড়েছে এই দাবানলের ধোঁয়া।

দাবানলে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। আর প্রায় একশ’ কিলোমিটার দক্ষিণে রাজধানী প্রাগে পৌঁছে গেছে ধোঁয়ার গন্ধ। এছাড়া ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পারডুবিস এলাকাতেও ধোঁয়া শনাক্ত করা গেছে।

মেজনা গ্রামের জঙ্গলের দাবানল নিয়ন্ত্রণ ও বাড়িঘর রক্ষায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার দমকল কর্মী। এছাড়া জার্মান সীমান্তের আরেকটি গ্রাম হেরেনস্কোও দাবানলের ঝুঁকিতে রয়েছে। এসব এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ।

জার্মানির অভ্যন্তরে দাবানল ছড়িয়ে পড়তে শুরু করলে তিনটি টিম মোতায়েন করে জার্মান কর্তৃপক্ষ। পর্যটকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।

ধোঁয়া খবর সামাল দিতে হিমশিম খেতে শুরু করে চেক ফায়ার সার্ভিস। এর জেরে আগুন দেখা যাওয়ার আগ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ না করতে চেক নাগরিকদের আহ্বান জানিয়েছে তারা। দাবানলের জন্য মানুষের অসংবেদনশীলতাকে দায়ী করা হচ্ছে।

এলবে নদী থেকে পানি নিয়ে চেক হেলিকপ্টারগুলোকে দাবানলের দিকে আগাতে দেখা গেছে। ইউরোপীয় ইউনিয়নের বেসামরিক প্রতিরক্ষা নীতি অনুযায়ী দাবানল নিয়ন্ত্রণে চেক প্রজাতন্ত্রে ছুটে যায় স্লোভাকিয়া, পোল্যান্ড, ইতালি ও জার্মানির ফায়ার সার্ভিসের কর্মীরা।

চেক প্রজাতন্ত্রে দাবানলে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রবিবার থেকে এসব এলাকা থেকে হাজার হাজার মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। প্রধানমন্ত্রী পেত্রে ফিয়ালা মঙ্গলবার দাবানল কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

বোহেমিয়ান সুইজারল্যান্ড ন্যাশনাল পার্ক জনপ্রিয় পর্যটন এলাকা। এখানে প্রাকৃতিকভাবে তৈরি বেলেপাথরের খিলান রয়েছে। এই স্থানে বহু জনপ্রিয় সিনেমার চিত্রায়ণ হয়েছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম