জ্বালানি সাশ্রয়ে টাই পরা বন্ধ করুন: স্পেনের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুলাই ২০২২, ২০:০৯আপডেট : ২৯ জুলাই ২০২২, ২০:০৯

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ টাই পরা বন্ধ করে দিয়েছেন। তিনি চান তার মন্ত্রিসভার সদস্য ও কার্যালয়ের কর্মীরা যেনও তার দেখানো পথ অনুসরণ করেন। যাতে করে করে জ্বালানি সাশ্রয় করতে পারেন। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এখবর জানিয়েছে।

নীল স্যুট ও সাদা শার্ট পরে দেওয়া এক ভাষণে সানচেজ বলেন, আমি টাই পরছি না এবং আমি মন্ত্রিদেরও বলেছি টাই না পরার জন্য।

বিভিন্ন কোম্পানিকে নির্দেশ দিয়েছেন কর্মীদের কলার ও টাই না পরে কাজ করতে দেওয়ার জন্য। যাতে করে তারাও বিদ্যুৎ সাশ্রয়ে ভূমিকা রাখতে পারেন।

১ আগস্ট সানচেজ সরকার জ্বালানি দক্ষতা ও সাশ্রয় কর্মসূচি অনুমোদন দেবে। এর মাধ্যমে অপর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে একই ধরনের পদক্ষেপের পথে হাঁটবে তারা।

টাই না পরার ফলে কীভাবে জ্বালানি সাশ্রয় হবে সেই ব্যাখ্যা সানচেজ দেননি। কিন্তু জ্বালানি নীতি তদারকির কাজে নিয়োজিত পরিবেশ পরিবর্তন মন্ত্রণালয় নিজেদের এয়ার কন্ডিশনার স্বাভাবিক ২৭ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে উষ্ণ অবস্থায় চালু রাখছে। বিদ্যুতের ব্যবহার কমানোর অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম