দক্ষিণে তীব্র লড়াই, শতাধিক রুশ সেনা হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২২, ১১:৩৫আপডেট : ৩১ জুলাই ২০২২, ১১:৪৪

ইউক্রেনের খেরসনসহ দক্ষিণাঞ্চলে তীব্র লড়াই চলছে রাশিয়া ও ইউক্রেনীয় যোদ্ধাদের। কৌশলগত গুরুত্বপূর্ণ খেরসন রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধারে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেন। কিয়েভের দাবি, হামলায় এখন পর্যন্ত শতাধিক রুশ সেনা নিহত হয়েছে, ধ্বংস হয়েছে সাতটি ট্যাংক। 

দিনিপ্রো নদীর ওপর দিয়ে খেরসন পর্যন্ত রেল চলাচল সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (৩০ জুলাই) সামরিক বাহিনীর কমান্ড জানিয়েছে, এতে অধিকৃত ক্রিমিয়া থেকে রুশ বাহিনী আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

রাশিয়ান বাহিনীকে বিপর্যস্ত করে তুলতে গত এক সপ্তাহ ধরে পশ্চিমাদের পাঠানো দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে ইউক্রেন। এতে দিনিপ্রোজুড়ে তিনটি অন্যতম সেতু ধ্বংস করে দেওয়ায় খেরসন অনেকটাই আলাদা হয়ে পড়ে। এ নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, রাশিয়ার ৪৯তম সেনাবাহিনীকে নদীর পশ্চিম তীরে অবস্থান দুর্বল করে তুলেছে।

এই পরিস্থিতিতে খেরসনের বাসিন্দাদের রাশিয়ান গোলাবারুদের গুদাম থেকে দূরে থাকতে বলেছেন আঞ্চলিক পরিষদের প্রথম উপপ্রধান ইউরি সোবোলেভস্কি। টেলিগ্রামে তিনি বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ জোরলো করেছে, এটি কেবল শুরু।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান শুরুর প্রথম দিকে খেরসন নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম