আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২২, ১১:৩৪আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:৩৫

আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৬২ জন। মঙ্গলবার দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের তরফে নিহতের এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি মার্কেটের আতশবাজির গুদামে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের কিছু অংশ ধসে পড়ে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কী কারণে বিস্ফোরণ ঘটেছে সেটি স্পষ্ট নয়। তবে কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসাজশের আশঙ্কা নাকচ করে দিয়েছে।

জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী আরমেন পাম্বুখচিয়ান বলেছেন, বিস্ফোরণের মুহূর্তের ফুটেজ দেখলে এটা স্পষ্ট যে, এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগ নেই। কারণ প্রথমে আগুন, ধোঁয়া উঠে এবং তারপর বিস্ফোরণ ঘটে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম