ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিষ্প্রয়োজন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২২, ১৬:১৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৭:৫৩

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও প্রয়োজন রাশিয়ার নেই। মস্কোতে আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে দেওয়া স্বাগত ভাষণে এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শোইগুর অভিযোগ, ইউক্রেন যেসব সামরিক অভিযান পরিচালনা করছে প্রকৃতপক্ষে সেগুলোর পরিকল্পনা হাজির করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

পূর্ব ও মধ্য ইউরোপে একাধিক দফায় ন্যাটো বাহিনীর উপস্থিতি বাড়ানোরও সমালোচনা করেন শোইগু।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলেও ন্যাটোর মতো ব্যবস্থা সম্প্রসারণ করতে চায় পশ্চিমা দেশগুলো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেনে নেওয়ার চেষ্টা করছে। এ মাসের গোড়ার দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ছিল সম্পূর্ণভাবে একটি পরিকল্পিত উসকানি।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী