ইউক্রেন সফরে যাচ্ছেন এরদোয়ান ও গুতেরেস

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০২২, ০৫:৩৩আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৫:১৯

চলতি সপ্তাহে ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব্য এরদোয়ান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির লভিভ শহরে অবস্থান করবেন। মঙ্গলবার এ খবর জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিখ।

দুজারিখ বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং জাতিসংঘ মহাসচিব একটি বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও শুক্রবার তারা কৃষ্ণ সাগরের ওডেসা বন্দর পরিদর্শন করবেন, যেখান থেকে জাতিসংঘের মধ্যস্থতায় শস্যবাহী জাহাজ ছেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়।

শস্য রফতানিতে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় একটি চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। ঐতিহাসিক চুক্তিতে কিয়েভের পক্ষে স্বাক্ষর করেন দেশটির অবকাঠামো মন্ত্রী ওলেস্কান্ডার কুভ্রাকভ এবং রাশির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো।

এমন পরিস্থিতিতে দুজারিখ বলেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ হবে গুতেরেসের। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কীভাবে রাজনৈতিক উপায়ে যুদ্ধ বন্ধ করা যায় সে বিষয়ে আলোচনা হবে।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের একে অপরকে দোষারপ করছে। কেন্দ্রটিকে ঘিরে লড়াইয়ের ফলে বিপর্যয়ের আশঙ্কা করে সতর্ক করেছে জাতিসংঘ।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম