রাশিয়া ও ইউক্রেনকে ‘আপসের মনোভাব’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২২, ২২:৫৭আপডেট : ১৮ আগস্ট ২০২২, ২২:৫৭

খাদ্যশস্য চুক্তির আওতায় চলমান সাফল্য ধরে রাখতে রাশিয়া ও ইউক্রেনকে আপসের মনোভাব প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার ইউক্রেনের লভিভে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

সাংবাদিকদের জাতিসংঘ প্রধান জানান, খাদ্যশস্য রফতানি চুক্তির আওতায় এক মাসের কম সময়ের মধ্যে ২৫ জাহাজ ইউক্রেনের বন্দর ত্যাগ করেছে, ১৫টি জাহাজ ইস্তাম্বুল থেকে ইউক্রেন পৌঁছেছে খাদ্যশস্য ও খাবারের চালান নিয়ে আসার জন্য।

গুতেরেস বলেন, এটি মাত্র শুরু। সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি এই সাফল্যের ধারা বজায় রাখার জন্য।

তিনি আরও বলেন, খাদ্যের প্রবাহ জারি রাখতে প্রথম দিন থেকে সব পক্ষ পেশাদারিত্ব ও সরল বিশ্বাসে কাজ করছে। এটি অব্যাহত রাখা এবং আপসের মনোভাবে সব বাধা দূর এবং স্থায়ীভাবে সব প্রতিকূলতা মোকাবিলার জন্য আমি আহ্বান জানাচ্ছি।

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকন্দ্রে জাপোরিজ্জিয়াতে বেসামরিকরণের আহ্বানও পুনর্ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেছেন, বিদ্যুৎকেন্দ্রটি ও এর আশেপাশের পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন।

অবশ্য রাশিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এতে বিদ্যুৎকেন্দ্রটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম