জাপোরিজ্জিয়া নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২২, ১৭:২৭আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৭:২৭

ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বৃহস্পতিবার লভিভে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

সাক্ষাৎকারে এরদোয়ান বলেছেন, জেলেনস্কি তাকে বলেছেন জাপোরিজ্জিয়া থেকে সব মাইন রাশিয়াকে অপসারণ করতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, পুতিনের সঙ্গে বিষয়টি নিয়ে আমার আলোচনা করব। নির্দিষ্টভাবে তাকে বলব বিশ্ব শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এটি রাশিয়াকে করতে হবে।

বৃহস্পতিবার জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর এরদোয়ান বলেছিলেন, ‘আমরা উদ্বিগ্ন। আমরা আরেকটি চেরনোবিল চাই না।’

ইউক্রেনের প্রতি তুরস্কের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিদ্যমান সংঘাতের একটি সমাধান খুঁজে বের করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এই সময়টিতে আঙ্কারা তার ইউক্রেনীয় বন্ধুদের পাশে রয়েছে।

জাপোরিজ্জিয়া পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ বাহিনীর তৎপরতার ফলে উদ্ভূত ঝুঁকির মধ্যেই বৃহস্পতিবার ইউক্রেন সফরে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট। যুদ্ধ অবসানের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করার লক্ষ্য নিয়ে দেশটিতে এ সফরে গেছেন তারা।

জাপোরিজ্জিয়া বিদ্যুৎকেন্দ্র এবং এর আশপাশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অঞ্চলটি থেকে সেনা প্রত্যাহারের জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম