শস্যবাহী আরও দুই জাহাজ ইউক্রেন ছেড়েছে: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২২, ১৫:১৯আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৫:২২

শস্য বহনকারী আরও দুইটি জাহাজ ইউক্রেন ছেড়েছে। দেশটির চোরনোমর্স্ক বন্দর থেকে জাহাজ দুইটি যাত্রা করেছে। শনিবার ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার শস্য রফতানি সংক্রান্ত চুক্তির মধ্যস্থতাকারী তুরস্কের তরফে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনীয় শস্য রফতানিতে দীর্ঘ অচলাবস্থা কাটতে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় চুক্তিতে উপনীত হয় কিয়েভ ও মস্কো। আঙ্কারা জানিয়েছে, ওই চুক্তির আওতায় ইতোমধ্যেই ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর ছেড়েছে মোট ২৭টি জাহাজ।

রয়টার্স জানিয়েছে, খাদ্যশস্য নিয়ে নতুন করে ইউক্রেন ত্যাগ করা জাহাজ দুইটি হচ্ছে জুমরুত আনা এবং এমভি ওশান এস। এগুলোতে যথাক্রমে ছয় হাজার ৩০০ টন সূর্যমুখী তেল এবং ২৫ হাজার টন গম লোড করা হয়েছে। এগুলো মূলত ফ্রান্স, সুদান, তুরস্ক ও নেদারল্যান্ডে পৌঁছাবে।

/এমপি/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী