দুর্ঘটনাস্থলে বাসের ধাক্কা, উদ্ধারকর্মী-সাংবাদিকসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২২, ২১:২৮আপডেট : ২১ আগস্ট ২০২২, ০৯:২২

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ানতেপে একটি সড়ক দুর্ঘটনায় উদ্ধার কাজ চলছিল। সেখানে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কায় নিহত হয়েছেন ১৬ জন ও আহত হয়েছেন ২১ জন। শনিবার সকালের এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন উদ্ধার ও দমকলকর্মী এবং সাংবাদিক।

একটি গাড়ি দুর্ঘটনায় পড়ায় উদ্ধারকর্মী, দমকলবাহিনীর সদস্য ও এক দল সাংবাদিক জড়ো হয়েছিলেন। বাসটি তাদের ধাক্কা দেয় এবং পিছলে গিয়ে ২০০ মিটার দূরে গিয়ে উল্টে যায়। এরপর আরও উদ্ধারকর্মী ঘটনাস্থলে গিয়ে আহতদের কাছের হাসপাতালে নিয়ে যান।

গাজিয়ানতেপ অঞ্চলের গভর্নর টুইটারে লিখেছেন, নিহতদের মধ্যে তিনজন দমকলকর্মী, দুজন জরুরি সেবার কর্মী ও দুজন সাংবাদিক রয়েছে।

তুরস্কের সাংবাদিকদের ইউনিয়ন তাদের দুজন সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, রাস্তায় অনেক মানুষ পড়ে আছে।

ডিএইচএ বার্তা সংস্থার ছবিতে দেখা গেছে, একটি অ্যাম্বুলেন্সের পেছন দিক গুড়িয়ে গেছে।

আইনমন্ত্রী বেকির বোজডাগ দুর্ঘটনায় তদন্তের ঘোষণা দিয়েছেন। অনলাইনে সমবেদনা জানিয়েছেন বেশ কয়েকজন তুর্কি রাজনীতিক।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম