ক্ষমা চাইলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২২, ১১:৪৫আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১১:৪৯

নিজের সরকারি বাসায় দেওয়া ব্যক্তিগত পার্টি থেকে ফাঁস হওয়া ছবির জন্য ক্ষমা চেয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। গত সপ্তাহে একটি পার্টিতে যোগদানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে নেতিবাচক প্রতিক্রিয়ায় তৈরি হয়। সমালোচনার মুখে প্রধানমন্ত্রীর নিজ খরচে ড্রাগ টেস্ট করা হলে তাতে নেগেটিভ ফল আসে। এর মধ্যেই আরেক পার্টির ছবি সামনে আসে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত সপ্তাহে পার্টিতে প্রধানমন্ত্রীর নাচ-গান নিয়ে সমালোচনার মধ্যেই এই সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় তার নতুন ছবি ছড়িয়ে পড়তে শুরু করে। এতে দেখা যাচ্ছে, হেলসিঙ্কিতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ‘ফিনল্যান্ড’ চিহ্ন দিয়ে নিজেদের খালি স্তন ঢেকে দুই জন প্রভাবশালী নারী একে অপরকে চুম্বন করছেন। এ নিয়ে নতুন করে তোপের মুখে পড়েন সানা মারিন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকারে বিষয়টি নিয়ে কথা বলেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার মনে করি, ছবিটি যথাযথ নয়। এজন্য আমি ক্ষমাপ্রার্থী। এই ধরনের একটি ছবি তোলা উচিত হয়নি। কিন্তু এর বাইরে গেট টুগেদারে অস্বাভাবিক কিছু ঘটেনি।’

নতুন করে ফাঁস হওয়া ছবিটি গত জুলাইয়ে একটি সংগীত উৎসবের পর বন্ধুদের সঙ্গে একটি ব্যক্তিগত পার্টির সময় তোলা হয়েছিল বলে জানান সানা মারিন। এ সময় তিনি ছুটিতে ছিলেন। তার ভাষায়, ‘আমরা সাউনা ছিলাম। সাঁতার কেটেছি। একসঙ্গে সময় কাটিয়েছি।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম