হাঙ্গেরিতে দুইটি পারমাণবিক চুল্লি বানাবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২২, ১২:৩৮আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১২:৩৮

মধ্য ইউরোপের স্থলবেষ্টিত দেশ হাঙ্গেরিতে নতুন দুইটি পারমাণবিক চুল্লি নির্মাণ করতে যাচ্ছে রাশিয়া। আগামী কয়েক দিনের মধ্যে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান রোসএটম এই কাজ শুরু করবে বলে জানিয়েছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র হাঙ্গেরির সঙ্গে রাশিয়ার এই চুক্তি সই হয় ২০১৪ সালে। এর লক্ষ্য বর্তমান পাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সম্প্রসারণ।

ইউক্রেনে আগ্রাসন শুরুর জেরে রাশিয়ার নানা শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ইইউ। তবে এর বাইরে রয়েছে রাশিয়ার পারমাণবিক শিল্প।

রাশিয়ার তেল ও গ্যাস আমদানির ক্ষেত্রে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এই নিষেধাজ্ঞা শর্তহীনভাবে সমর্থন করেনি হাঙ্গেরি।

পাকস কেন্দ্রটি থেকে বর্তমানে হাঙ্গেরি নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের ৪০ শতাংশ পেয়ে থাকে। পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো এক ফেসবুক পোস্টে লেখেন, ‘নির্মাণ শুরু করা যাক!’

বর্তমানে ওই কেন্দ্রটিতে চারটি চুল্লি রয়েছে। এগুলো নির্মিত হয় সোভিয়েত আমলে। অতিরিক্ত দুইটি চুল্লি নির্মাণ করা হলে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা দ্বিগুণ হয়ে যাবে।

পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো লেখেন, ‘এটা অনেক বড় পদক্ষেপ, গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এই পদ্ধতিতে আমরা দীর্ঘমেয়াদে হাঙ্গেরির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবো এবং হাঙ্গেরিয়ানদের জ্বালানি দামের উগ্র পরিবর্তন থেকে রক্ষা করবো’।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, নতুন দুইটি চুল্লি ২০৩০ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন শুরু করবে। এক হাজার ২৫০ কোটি ইউরোর এই বিতর্কিত প্রকল্পটির বড় অংশের অর্থায়ন করবে রাশিয়া।

ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার জ্বালানি সরবরাহের নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে অনেক ইইউ দেশ।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম