পারমাণবিক অস্ত্র বহনে প্রস্তুত বেলারুশের যুদ্ধবিমান: লুকাশেঙ্কো

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২২, ১৫:৪২আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৫:৪২

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশের সেনাবাহিনীর ব্যবহৃত এসইউ-২৪ যুদ্ধবিমানকে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম করে তোলা হয়েছে। পশ্চিমা দেশগুলো কোনও সমস্যা তৈরি করলে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শুক্রবার বেলারুশের বার্তা সংস্থা বেলটা জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর বেলারুশের যুদ্ধবিমান আধুনিকায়নে সম্মত হন প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের নিজস্ব কোনও পারমাণবিক অস্ত্র নেই। মস্কো থেকে এই অস্ত্র কিভাবে বেলারুশে নেওয়া হবে কিংবা আদৌ নেওয়া হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। ইউক্রেনে মস্কোর পরিচালিত ‘বিশেষ সামরিক অভিযানে’ বেলারুশের ভূখণ্ড ব্যবহার করছে রাশিয়া।

বেলটার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো প্রতিবেশি ন্যাটো সদস্য দেশ পোল্যাণ্ডের ভবিষ্যত হুমকি বিবেচনায় রেখে এসব কথা বলেছেন। তিনি বলেন, পোল্যান্ডের রাজনীতিবিদরা না বুঝলেও দেশটির সেনাবাহিনী নিশ্চয়ই বুঝতে পারবে সম্ভাব্য কোনও উত্তেজনা বৃদ্ধিতে মিনস্কের প্রতিক্রিয়া কেমন হতে পারে।

সামগ্রিকভাবে পশ্চিমাদের দিকে ইঙ্গিত করে লুকাশেঙ্কো বলেন, ‘তাদের (পশ্চিম) অবশ্যই বুঝতে হবে যে তারা যদি উত্তেজনা বৃদ্ধিকে বেছে নেয় তাহলে কোনও হেলিকপ্টার বা বিমান তাদের বাঁচাতে পারবে না’। তিনি বলেন, ‘সব কিছুই প্রস্তুত’।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম