ইজিউম থেকে রাশিয়ার পিছু হটা কি যুদ্ধের টার্নিং পয়েন্ট?

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৮

উত্তর-পূর্ব ইউক্রেনে নিজেদের প্রধান ঘাঁটি থেকে পিছু হটেছে রুশ সেনাবাহিনী। শনিবার তারা ঘাঁটি থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেয়। পাল্টা আক্রমণে ইউক্রেনের দ্রুত অগ্রসরতার মধ্যে এই প্রথম রাশিয়া ফ্রন্ট লাইনে গুরুত্বপূর্ণ একটি শহর থেকে পিছু হটলো।

খারকিভ প্রদেশের ইজিউম শহর থেকে রুশ সেনাদের পিছু হটা মার্চে কিয়েভ থেকে প্রত্যাহারের পর রাশিয়ার সবচেয়ে বড় পরাজয়। ছয় মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে এই পিছু হটা একটি নির্ণায়ক মোড় ঘুরানো ঘটনা হয়ে ওঠতে পারে। হাজারো রুশ সেনা ঘাঁটির অস্ত্র ও গোলাবারুদের মজুত রেখে পালিয়ে গেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাসের ডনেস্ক ও লুহানস্কে আক্রমণে ইজিউমকে নিজেদের রসদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছিল রাশিয়া। এখান থেকে মাসব্যাপী আক্রমণ চালিয়ে আসছিল তারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, ইজিউমের ঘাঁটিতে থাকা রুশ সেনাদের সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রতিবেশী ডনেস্কের বিভিন্ন এলাকায় অভিযানে মোতায়েন করা হবে।

খারকিভে রুশ গঠিত প্রশাসনের প্রধান বলেছেন, প্রদেশের নাগরিকদের রাশিয়া চলে যেতে বলা হয়েছে মানুষের ‘জীবন রক্ষার’ জন্য।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মানুষ রুশ দখলকৃত ভূখণ্ড ছাড়তে থাকায় রাস্তায় যানজট দেখা দিয়েছে।

ইউক্রেনীয় নেতারাও রাশিয়ার পিছু হটার ঘোষণা দিয়েছেন। শনিবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সেনাবাহিনী তাদের সবচেয়ে বড় যোগ্যতার প্রদর্শন করেছে, তারা পিছু হটেছে।

তিনি বলেছেন, এই মাসের শুরু থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী পাল্টা আক্রমণে রাশিয়ার কাছ থেকে ২ হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করেছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এখনও ইজিউম মুক্ত করার ঘোষণা দেননি। কিন্তু জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক একটি ছবি টুইটারে প্রকাশ করেছেন। তাতে তিনি লিখেছেন, রাশিয়ার সেনাবাহিনী দাবি করে তারা বিশ্বের দ্রুততম বাহিনী… দৌড়াতে থাকো!

উত্তর দিকে কুপিয়ানস্ক শহর ইউক্রেনীয় সেনারা দখলের কয়েক ঘণ্টা পর রুশ সেনাদের পিছু হটার ঘোষণা আসলো। উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়া পুরো ফ্রন্ট লাইনে রসদ সরবরাহের প্রধান রেলওয়ে কেন্দ্র ছিল শহরটি। শনিবার সকালে ইউক্রেনীয় কর্মকর্তাদের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কুপিয়ানস্ক শহরের মূল প্রশাসনিক ভবনে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করছেন তাদের সেনারা।

হাজারো রুশ সেনাদের ঘাঁটি ও অস্ত্র-গোলাবারুদ রেখে পলায়ন রণক্ষেত্রে থাকা সেনাদের রসদ সরবরাহ বিঘ্নিত করবে। অন্যান্য যুদ্ধক্ষেত্রেও রুশ সেনারা সংকটে রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পূর্বাঞ্চলীয় যুদ্ধেক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে পড়ার কথা স্বীকার করছেন রুশপন্থী কর্মকর্তারাও।

জেলেনস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রে বিভিন্ন এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর অগ্রসর হওয়া অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম