ইউক্রেনে রুশ মেরিন ব্রিগেডকে নির্মূল করার দাবি কিয়েভের

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৭আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪৭

ইউক্রেন থেকে রাশিয়ার একটি মেরিন ব্রিগেডকে ‘একেবারে নির্মূল’ করেছে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। সোমবার কিয়েভের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

ইউক্রেনের সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফ সোমবার রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে নিয়মিত পর্যালোচনা প্রকাশ করেছে। ২০০ দিনেরও বেশি আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ করে রুশ বাহিনী।

ফেসবুকে প্রকাশিত হালনাগাদ তথ্যে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রাশিয়ার ৮১০ মেরিন ব্রিগেডের প্রায় ৮৫ শতাংশ ধ্বংষ করা হয়েছে। রুশ দখলকৃত ক্রিমিয়া উপত্যকার সেভাস্তোপোলে এই ব্রিগেড মোতায়েন ছিল।

ইউক্রেন দাবি করেছে, খেরসনের দিকে প্রতিরক্ষাবাহিনীর সফল অভিযানে শত্রুরা ব্যাপক জনবল হারিয়েছে। ব্রিগেডের অবশিষ্ট সেনাদের নৈতিক ও মানসিক পরিস্থিতির চরম অবনতি হয়েছে। তারা রণক্ষেত্রে ফিরতে অস্বীকৃতি জানাচ্ছে।

এই বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও প্রতিক্রিয়া জানাতে পারেনি নিউজউইক।

মার্চে রাশিয়ার দখলকৃত দক্ষিণাঞ্চলীয় খেরসন মুক্ত করতে ইউক্রেনের পাল্টা আক্রমণ চলমান থাকার মধ্যে এই দাবির কথা জানানো হলো।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মনে করেন ইউক্রেন ধীরে ধীরে দখলকৃত ভূখণ্ড থেকে রাশিয়াকে বিতাড়িত করবে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম