আর্মেনিয়ার উচিত উসকানি থামানো: তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৯আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৯

আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার নতুন সংঘাতে আজরবাইজানের পক্ষ নিয়েছে তুরস্ক। মঙ্গলবার বাকুর পক্ষে প্রকাশ্যে নিজেদের সমর্থনের জানান দিয়েছে তারা। একইসঙ্গে উসকানি থামাতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা। তুর্কিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, আজারবাইজানের সঙ্গে সোমবার রাতভর সংঘর্ষে তার দেশের ৪৯ জন সেনাসদস্য নিহত হয়েছে। নতুন করে সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করে আসছে আজারবাইজান ও আর্মেনিয়া।

সোমবার রাতের ওই সংঘর্ষের পর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন আজেরি প্রতিরক্ষামন্ত্রী জাকির হাসানভ। ফোনালাপে হুলুসি আকর বলেন, তুরস্ক সব সময় ভ্রাতৃপ্রতিম আজারবাইজানের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও দেশটির ন্যায্য দাবিদাওয়ার বিষয়ে আঙ্কারা পাশে থাকবে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ে আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে কথা বলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। পরে টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, আর্মেনিয়ার উচিত উসকানি থামানো এবং আজারবাইজানের সঙ্গে শান্তি আলোচনা ও সহযোগিতার প্রতি মনোনিবেশ করা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম