সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৪

পদত্যাগের ঘোষণা দিলেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। গত রবিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের তুলনায় রক্ষণশীল দলগুলোর জোট এগিয়ে। এ অবস্থায় চূড়ান্ত ফলাফলের আগেই পরজায় স্বীকার করে এই ঘোষণা দিলেন তিনি।

বুধবার সুইডেনের রাজধানীতে সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেন, ‘পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটি সংখ্যাগরিষ্ঠতা। তাই নির্বাচনের ফলাফল মেনে নিয়েই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

গত বছরে তিনি সুইডেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনি এলাকার ভোট গণনা শেষ হয়েছে। তাতে দেখা গেছে মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে বিজয়ী হতে যাচ্ছে ১৭৬টিতে। অন্যদিকে ১৭৩টি আসনে জয়ী হচ্ছে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থীরা।

অ্যান্ডারসনের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হলে স্থলাভিষিক্ত হতে পারেন মডারেট পার্টির নেতা উলফ ক্রিস্টারসন। প্রধানমন্ত্রী অ্যান্ডারসহ সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘আমি এখন একটি নতুন সরকার গঠন করে দেওয়ার কাজ শুরু করবো। যা হবে সুইডেন এবং দেশের সব নাগরিকদের জন্য সরকার’।

/এলকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম