ভূমধ্যসাগরে ফের অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণহানি ৩৪

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:১৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২১

ভূমধ্যসাগরের সিরিয়ী উপকূলে একটি অভিবাসীবাহী নৌকাডুবে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তারা একটি বোটে করে লেবানন থেকে যাত্রা করছিল বলে জানিয়েছে সিরিয়ার সরকার। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। জীবিত উদ্ধার হওয়া ২০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেঁচে যাওয়া লোকদের বরাতে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বলছে, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিহ অঞ্চল থেকে নৌকাটি ১২০ থেকে ১৫০ জন লোক নিয়ে ছেড়ে যায়। পথিমধ্যে নৌকাটি ডুবে গেলে হতাহতের ঘটনা ঘটে।

সাগর উত্তাল এবং ঝড়ো বাতাসের কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়লেও নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছে জরুরি বিভাগ।

নৌকায় কতজন ছিলেন এখনও স্পষ্ট হওয়া যায়নি। কোস্টগার্ড ঘটনাস্থলে সন্ধান চালাচ্ছে।

সাগরপথে অবৈধভাবে সিরিয়া, লেবানন ও ফিলিস্তিনের নাগরিকরা ইউরোপে পাড়ি দেওয়ার প্রবণতা অনেক বেশি। উন্নত জীবনের আশায় প্রায় সময় নৌকায় করে ইউরোপে উদ্দেশে রওনা হয়। এতে প্রাণ হারাচ্ছেন অনেকে।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম