পুতিনকে ইউক্রেন যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছে: বেরলুসকোনি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:১৭আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫০
ইউক্রেনে যুদ্ধে জড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেলে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। কিয়েভে একটি নতুন সরকার বসাতেই তাকে যুদ্ধে নামানো হয় বলে দাবি করেছেন তিনি। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 
 
সিলভিও বেরলুসকোনি রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ইউক্রেনে রুশ যখন বাহিনী প্রতিনিয়ত বিপর্যয়ের সম্মুখীন তখনই এমন মন্তব্য করলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী।
 
তিনি আরও বলেন, ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার জন্য রাশিয়ার জনগণ, তার দল এবং মন্ত্রীরা প্রেসিডেন্ট পুতিনের ওপর চাপ সৃষ্টি করেছিল।
 
ইতালির সাবেক এই প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়ে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযানে নেমেছে রুশ বাহিনী। পুতিনের নির্দেশে ইউক্রেনে অভিযান অব্যাহত আছে। সম্প্রতি যুদ্ধের ময়দানে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণে বিপর্যস্ত রাশিয়া।
 
আগামী ২৫ সেপ্টেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালিতে। নির্বাচনে ফরজা ইতালি পার্টির হয়ে অংশ নিচ্ছেন ডানপন্থী নেতা সিলভিও বেরলুসকোনি। নির্বাচনের আগেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে এমন মন্তব্য করলেন তিনি।
/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান