যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতির’ অভিযোগ তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৯

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘দ্বৈত নীতির’ অভিযোগ তুলেছে দেশটির ন্যাটো মিত্র তুরস্ক। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এমন অভিযোগ তুলেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে মেভলুত কাভুসোগলু বলেন, আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ থাকতে পারে। এটি স্বাভাবিক। তবে তুরস্কের বিরুদ্ধে গ্রিসের পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নিয়েছে ওয়াশিংটন।

দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু লবির নেতিবাচক প্রভাবের কথাও উল্লেখ করেন মেভলুত কাভুসোগলু।

এজিয়ান সাগরে গ্রিসের শত্রুতামূলক আচরণেরও সমালোচনা করেন তিনি। তার ভাষায়, ‘কেউ এই উসকানি নিয়ে কথা বলে না। আমাদের শুধু তুরস্কের ন্যায্য প্রতিক্রিয়া নিয়েই কথা শুনতে হয়।’

তিনি বলেন, ‘আমরা সমান আচরণ দেখতে পাচ্ছি না। উদাহরণস্বরূপ, ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও একই ঘটনায় তুরস্ককে সিএএটিএসএ (কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট)-এর আওতায় রাখা হয়েছে।’

তিনি বলেন, সিরিয়ার একটি সন্ত্রাসী গোষ্ঠীকে কয়েক টন সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। অথচ মিত্র রাষ্ট্র হয়েও তুরস্ককে নিষেধাজ্ঞার শিকার হতে হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম