পুতিনকে সীমান্ত বদলাতে দেবে না যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:০১ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৯

ডনেস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরজ্জিয়া অঞ্চলকে ইউক্রেনের ভূখণ্ড ছাড়া অন্য কোনও দেশের বলে স্বীকৃতি দেবে না যুক্তরাজ্য। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, পুতিন শক্তি প্রয়োগ করে আন্তর্জাতিক সীমান্ত পরিবর্তন চাইলে তা হতে দেবে না যুক্তরাজ্য। খবর আল জাজিরার।

শুক্রবার ইউক্রেনের চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘোষণার আগে লিজ ট্রাস বিবৃতিতে বলেন, ‘আমরা নিশ্চিত করবো পুতিন যেন ইউক্রেন যুদ্ধে হেরে যান’।

সম্প্রতি ইউক্রেনের যে চারটি এলাকায় কথিত গণভোট হয়েছে সেগুলো হলো লুহানস্ক, ডনেস্ক, জাপোরিজ্জিয়া ও খেরসন। অধিকৃত অঞ্চলে তাড়াহুড়ো করে গণভোট আয়োজন করে রাশিয়া। অঞ্চলগুলোয় অনুষ্ঠিত ভোটে ৯৯ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে রায় দিয়েছেন বলে দাবি মস্কোর।

এ নিয়ে মস্কোর ক্রেমলিন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে ৩টায় অনুষ্ঠানে পুতিনের বক্তব্য রাখার কথা রয়েছে। পাশাপাশি ঐতিহাসিক রেড স্কয়ারে একটি কনসার্টেরও আয়োজন করেছে কর্তৃপক্ষ।

ইউক্রেনের অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টায় মস্কোর তীব্র সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের ভূখণ্ড দখল ও সংযুক্তিকে কখনোই স্বীকৃতি দেবেন না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
ক্যানসার মুক্ত পোপ লিও, প্রয়োজন নেই থেরাপির: চিকিৎসক
‘যেখানে ওসামা বিন লাদেনকে খুঁজে পাওয়া গিয়েছিল, সেখানেই আছেন দাউদ ইব্রাহিম’
সর্বশেষ খবর
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক প্রমাণিত: রিজভী
জীবনানন্দের মৃত্যু: আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
জীবনানন্দের মৃত্যু: আত্মহত্যা নাকি দুর্ঘটনা?
অনলাইন বুকিংয়ে প্রতারণার ঝুঁকি, বুকিংডটকম-এর বিরুদ্ধে ইইউর তদন্ত
অনলাইন বুকিংয়ে প্রতারণার ঝুঁকি, বুকিংডটকম-এর বিরুদ্ধে ইইউর তদন্ত
তথ্য ফাঁসের ঝুঁকি, মিউজের চ্যাট শেয়ারিং সুবিধা বন্ধ করলো মেটা
তথ্য ফাঁসের ঝুঁকি, মিউজের চ্যাট শেয়ারিং সুবিধা বন্ধ করলো মেটা
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট