পারমাণবিক কেন্দ্রের প্রধান রাশিয়ার হাতে আটক: আইএইএ

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২২, ২০:৩৩আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:৪৫

ইউক্রেনের জাপোরিজ্জিয়ার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান ইহোর মুরাশভকে অপহরণ করেছে রাশিয়া, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। প্ল্যান্টের প্রধানকে বেশ কিছু ইস্যুতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। খবর বিবিসি।

বার্তা সংস্থা রয়টার্সকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থাটি জানিয়েছে, ইহোর মুরাশভকে আটক করেছে মস্কোর বাহিনী। তবে তাকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা নিশ্চিত করেনি আইএইএ।

কিয়েভের পারমাণবিক কেন্দ্রের কর্তৃপক্ষের অভিযোগ, শুক্রবার বিকাল ৪টার দিকে কেন্দ্রের মহাপরিচালক ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী।

এর আগে ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক কোম্পানি এনারগোটমের প্রেসিডেন্ট পেট্রো কোটিন বলেন, 'ইহোর মুরাশভেরর গাড়ি থামিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায় রুশ সেনারা। রাশিয়া তাকে আটক করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তাকে হুমকিতে ফেলেছে।'

তবে ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের পরিচালককে অপহরণ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি মস্কোর। ইউক্রেনে সামরিক অভিযানে নামার পর জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে হামলা চালায় রুশ বাহিনী। একপর্যায়ে নিজেদের দখলে নেয়।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক