যতদিন ক্ষমতায় আছি সুদের হার কমানো অব্যাহত থাকবে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৯ অক্টোবর ২০২২, ১২:৩৪আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১২:৩৪

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ততদিন দেশটিতে সুদের হার কমানো অব্যাহত থাকবে। শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরে এক সমাবেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এরদোয়ান বলেন, যতদিন তিনি ক্ষমতায় আছেন ততদিন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসে তার নীতিগত সুদের হার কমানো অব্যাহত রাখবে।

ইতোমধ্যেই গত দুই মাসে দুই বার সুদের হার কমিয়েছে এরদোয়ান সরকার। এর মধ্যেই শনিবার এই প্রবণতা অব্যাহত রাখার ঘোষণা দিলেন তিনি।

বালিকেসিরে দেওয়া ভাষণে এরদোয়ান বলেন, ‘যতদিন আপনাদের এই ভাই এই অবস্থানে থাকবে ততদিন প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাসে সুদ কমতে থাকবে।’

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত বছরের নভেম্বর থেকে তুরস্কে মুদ্রাস্ফীতি বাড়ার প্রবণতা তৈরি হয়েছে। এরদোয়ানের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পর তুরস্কের মুদ্রা লিরার দরপতন হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম