রাশিয়ার নাগরিকত্ব ত্যাগ করলেন ধনকুবের ইউরি মিলনার

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২২, ১৮:৪৫আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৮:৪৫

রাশিয়ার নাগরিকত্ব পরিত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি-রুশ ধনকুবের বিনিয়োগকারী ইউরি মিলনার। সোমবার তিনি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইন্টারনেট বিনিয়োগ প্রতিষ্ঠান ডিএসটি গ্লোবাল-এর প্রতিষ্ঠাতা ইউরি মিলনার। আলিবাবা ও জেডি ডক কমের মতো প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ব্যাপক লাভবান হয়েছেন তিনি।

টুইটারে মিলনার বলেছেন, আমি ও আমার পরিবার ২০১৪ সালে রাশিয়া ত্যাগ করি। ক্রিমিয়াকে রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণার পর আমরা দেশ ছেড়েছিলাম। এই গ্রীষ্মে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের রুশ নাগরিকত্ব পরিত্যাগের প্রক্রিয়া সম্পন্ন করেছি।

ডিএসটি গ্লোবাল-এর ওয়েবসাইটের তথ্য অনুসারে, ১৯৯৯ সাল থেকে ইসরায়েলের একজন নাগরিক ইউরি মিলনার। ২০১৪ সাল থেকে তিনি রাশিয়া সফর করেননি।

এতে আরও বলা হয়েছে, রাশিয়ায় মিলনারের কোনও সম্পদ নেই। অন্যান্য দেশে তার ৯৭ শতাংশ সম্পদ তৈরি হয়েছে। মিলনার কখনও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগত বা দলীয়ভাবে মিলিত হননি।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম