তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণ, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২২, ০৮:২৮আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৮:২৮

তুরস্কে একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। নিহতরা সবাই সেখানকার শ্রমিক। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় ওই খনিটিতে এই বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

স্থানীয় গভর্নরের দফতরের বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় আহত আরও ছয় শ্রমিককে চিকিৎসার জন্য রাজধানী ইস্তাম্বুলে পাঠানো হয়েছে। পাঁচ জনকে স্থানীয় ইমার্জেন্সি রেসপন্স সেন্টারে নেওয়া হয়েছে। এছাড়া ৩৬ জনকে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিস্ফোরণের সময় শ্রমিকরা খনিতে কাজ করছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকে ৩০০ মিটারেরও বেশি গভীরতায় ছিলেন। ধারণা করা হচ্ছে, কয়েক ডজন খনি শ্রমিক মাটির নিচে আটকেপড়া অবস্থায় রয়েছে। নিখোঁজদের অনুসন্ধান ও উদ্ধারে কাজ করছে প্রায় ১৫০ কর্মী।

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা জানিয়েছেন, আহতদের মধ্যে আট জনকে নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জ্বালানিমন্ত্রী ফাতিহ ডনমেজ বলেছেন, প্রাথমিক অনুসন্ধানে ইঙ্গিত মিলছে, খনিতে থাকা দাহ্য গ্যাসের বিস্ফোরক মিশ্রণ ফায়ারড্যাম্পের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম