ইউক্রেনীয় শস্য রফতানির চুক্তিতে ফিরছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০২ নভেম্বর ২০২২, ১৭:০৪আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৭:০৪

জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রফতানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণ করবে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। কৃষ্ণ সাগরে রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ নৌবহরে হামলার পর মস্কো শস্য রফতানির চুক্তি থেকে নিজেদের অংশগ্রহণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল, কৃষ্ণ সাগর দিয়ে বেসামরিক নৌযানের নিরাপত্তার কোনও নিশ্চয়তা নেই। কারণ সেখানে নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মুহূর্তে নিরাপত্তার যে নিশ্চয়তা পাওয়া গেছে যা রাশিয়ান ফেডারেশনের কাছে যথার্থ মনে হচ্ছে এবং চুক্তি বাস্তবায়ন পুনরায় শুরু হচ্ছে।

এই বিষয়ে জাতিসংঘ ও তুরস্কের অংশ্রগহণের জন্য ধন্যবাদ জানিয়েছে রুশ মন্ত্রণালয়। মানবিক করিডোরে হামলা চালানো হবে না বলে ইউক্রেনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পাওয়া গেছে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে ইউক্রেনীয় বন্দর ব্যবহার না করারও নিশ্চয়তা দেওয়া হয়েছে।

রাশিয়ার সাম্প্রতিক অবস্থানের নিরিখে বুধবারের বিবৃতিকে ‘ইউটার্ন’ হিসেবে মনে করা হচ্ছে। এর আগে মস্কো দাবি করেছিল মানবিক করিডোর দিয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ ও অগ্রহণযোগ্য।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম