রাশিয়ার খাদ্য রফতানি সহজ করতে জাতিসংঘের প্রতি আহ্বান ল্যাভরভের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ নভেম্বর ২০২২, ১৬:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ১৬:১০

কৃষ্ণ সাগরে হয়ে রাশিয়ার খাদ্য রফতানিকে সহজ করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর আল জাজিরা’র।

তিন মাস আগে একটি শস্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। যা বিশ্বের অন্যতম বৃহত্তম শস্য সরবরাহকারী দেশে ইউক্রেনের ওপর থেকে কার্যত রাশিয়ার অবরোধ তুলে নিয়ে বিশ্বব্যাপী খাদ্য সংকট দূর করার একটি অংশ। রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল মস্কো। ফলে, খাদ্য সংকট মারাত্মক আকারে নেওয়ার আশঙ্কা করা হচ্ছিল।

তবে বুধবার জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রফতানির চুক্তিতে পুনরায় অংশগ্রহণের কথা জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় রাশিয়া বলছে, ইউক্রেনের জন্য শস্য রফতানির বিষয়টি সহজ করা হলেও মস্কোর ক্ষেত্রেও একই হওয়া উচিত।

এদিকে খাদ্যশস্য রফতানির চুক্তিতে রাশিয়া ফেরার একদিন পর ৬টি শস্য জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হুলসি আকার।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম