খেরসনে বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ নভেম্বর ২০২২, ১৮:২৭আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৮:২৭

ইউক্রেনে দখলকৃত খেরসনে বিদ্যুৎ সরবরাহ চালুর জন্য কাজ করে যাচ্ছে রাশিয়া। মস্কো মনোনীত স্থানীয় প্রশাসন এই দাবি করেছে। তারা দাবি করেছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনে ইউক্রেনের সন্ত্রাসী হামলার পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শহরটি। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

সেপ্টেম্বরে ইউক্রেনীয় চারটি ভূখণ্ডকে রাশিয়া নিজেদের অংশ বলে ঘোষণা করে। খেরসন এই চারটির মধ্যে একটি ভূখণ্ড। রবিবার তিনটি বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হলে শহরটি বিদ্যুৎ বিচ্ছিন্ন ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়।

ক্রেমলিনপন্থী প্রশাসনের উপ-প্রধান কিরিল স্ট্রেমোসোভ সোমবার বলেছেন, মূল শহরে আংশিকভাবে বিদ্যুৎ ও কানেক্টিভিটি চালু হয়েছে।

রুশ কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনীয় হামলা হয়েছে বারিস্লাভ-কাখোভকা বিদ্যুৎ লাইন এবং কাখোভকা জলবিদ্যুৎ কেন্দ্রে।  

ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান। গত কয়েক দিন ধরে পশ্চিম তীর থেকে স্থানীয়দের সরিয়ে নিচ্ছে রাশিয়া। ইতোমধ্যে কয়েক হাজার মানুষ শহর ছেড়েছেন।

খেরসন পুনরুদ্ধারে ইউক্রেনে পাল্টা আক্রমণে এখন পর্যন্ত দেশটি ৮৮টি বসতি মুক্ত করেছে তারা। যা খেরসনে রাশিয়ার দখলকৃত মোট ভূখণ্ডের ১৩ শতাংশ

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম