লুহানস্কে এগোচ্ছে ইউক্রেনীয় সেনারা, তীব্র লড়াই চলছে

আন্তর্জাতিক ডেস্ক
১২ নভেম্বর ২০২২, ১১:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০২২, ১১:৪৯

খেরসনের পুনরুদ্ধারের পর এবার লুহানস্ক অঞ্চলের গভীরে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা। ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ভয়ংকর লড়াই হচ্ছে। ইউক্রেনীয়দের অগ্রযাত্রা ঠেকাতে নতুন করে ব্যাপকভাবে রুশ সেনা মোতায়েন করেছে মস্কো। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

লুহানস্ক হচ্ছে ডনবাসের একটি অঞ্চল। ডনস্কে ও লুহানস্ক এই দুই মিলে ডনবাস। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে সংযুক্তির ঘোষণা দিয়েছেন এর মধ্যে লুহানস্ক একটি।

সেভেরোডোনেটস্ক জেলা সামরিক প্রশাসনের প্রধান রোমান ভ্লাসেনকো ইউক্রেনীয় টেলিভিশনকে বলেছেন যে লুহানস্কে উত্তর-দক্ষিণে তিনটি প্রধান ফ্রন্টলাইন চলছে।

লুহানস্কের সেভেরোডোনেস্ক জেলার সামরিক প্রশাসক প্রধান রোমান ভ্লাসেঙ্কো ইউক্রেনের এক টেলিভিশনকে জানান, লুহানস্কের উত্তর-দক্ষিণে তিনটি প্রধান ফ্রন্টলাইন তীব্র লড়াই চলছে রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের।

তিনি দাবি করেন, সোয়াতোভ শহরের চারপাশে এবং উত্তরে অগ্রগতি করছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের সেনারা সোয়াতোভের পশ্চিম ও দক্ষিণে  এগিয়ে যাচ্ছে। যেখানকার রাশিয়ার মজুত করা গোলাবারুদ ধ্বংস করা হচ্ছে। এখানকার চারটি শহর কয়েক মাস আগেই দখলে নিয়ে রুশ বাহিনী।

এদিকে দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর শুক্রবার অঞ্চলটির নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনে তাদের দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। 

/এলকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম