ইস্তাম্বুলে বিস্ফোরণ, হতাহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২২, ২১:০৬আপডেট : ১৩ নভেম্বর ২০২২, ২১:০৬

তুরস্কের ইস্তাম্বুলের ইস্তিকলাল অ্যাভিনিউতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারের এই বিস্ফোরণে প্রাথমিকভাবে ১২ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টুইটারে দেওয়া পোস্টে এই বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া। তিনি জানান, স্থানীয় সময় রবিবার বিকাল ৪টা ২০ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে তিনি হতাহতের কোনও সংখ্যা উল্লেখ করেননি।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার সিনেম কোসেওগ্লু জানান, ‘এটি একটি আত্মঘাতী বোমা ছিল বলে জোরালো সন্দেহ রয়েছে। তবে এ বিষয়ে আমাদের কাছে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য নেই।’

সিএনএন তুর্কের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় ১১ জন আহত হয়েছে।

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। এতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল এলাকা থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা গেছে।

অন্যান্য ফুটেজে অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক এবং পুলিশের উপস্থিতি দেখা গেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, ওই এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, অ্যাভিনিউটি পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। সেখানে বিভিন্ন দোকানপাট ও রেস্টুরেন্ট রয়েছে।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল। জঙ্গিগোষ্ঠী আইএস এবং দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এসব হামলার জন্য দায়ী করা হয়ে থাকে।

আল জাজিরার কোসেওগ্লু বলেন, বিস্ফোরণটি ছিল একটি ধাক্কার মতো। কেননা, শহরে হামলার বিষয়ে সাম্প্রতিক কোনও সতর্কবার্তা ছিল না।

/এমপি/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম