৪ মিনিটেই শেষ পোলিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২২, ১৭:৩৮আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১৭:৫৫

মঙ্গলবার রাতে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেবিগনিউ রাউয়ের সঙ্গে পোল্যান্ডে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেইয়েভের বৈঠক মাত্র ৪ মিনিট স্থায়ী হয়েছে। পোল্যান্ড সরকারের এক মুখপাত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের পর রুশ রাষ্ট্রদূতকে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করার পর মঙ্গলবার রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র লুকাস জাসিনা বলেন, রুশ রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানানো হয়। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী জেবিনিউ রাই তার সঙ্গে কোনও সৌজন্য বিনিময় ও করমর্দন করেননি। আমাদের কূটনৈতিক নোট পড়ে শোনানো হয়েছে তাকে। রুশ রাষ্ট্রদূত এই অবস্থান মেনে নেন এবং চলে যান।

মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার পর পোল্যান্ড দাবি করেছিল, রুশ নির্মিত ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধে এই প্রথম কোনও ন্যাটো দেশ সরাসরি আক্রান্ত হলো। যখন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল তখনও জানা যায়নি কারা এই ক্ষেপণাস্ত্র ছুড়েছে বা কোথা থেকে ছোড়া হয়েছে।

পৃথক সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী পাওয়েল জাবলোনস্কি বলেছেন, বৈঠকে রুশ রাষ্ট্রদূতের কাছে পরিস্থিতির ব্যাখ্যা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী রাউ।

মঙ্গলবার রাতে বিস্ফোরণের জন্য শুরুতে অনেকেই রাশিয়াকে সন্দেহ করলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন ক্ষেপণাস্ত্রটি হয়ত রাশিয়া ছুড়েনি।

আর বুধবার পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়া ছিল একটি দুঃখজনক দুর্ঘটনা। ক্ষেপণাস্ত্রের রকেটটি সম্ভবত রাশিয়া নির্মিত এবং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় ব্যবহার করা হয়েছে।

তিনি বলেছেন, এটিকে পরিকল্পিত হামলা হিসেবে মনে করা কিংবা রাশিয়ার পক্ষ থেকে ছোড়া হয়েছে বলে মনে করার কোনও ভিত্তি নেই।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম