শস্যচুক্তি টিকে থাকার ব্যাপারে আশাবাদী এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ১১:১৭আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১১:২৯

কৃষ্ণ সাগর হয়ে রাশিয়া-ইউক্রেনের শস্য রফতানির জন্য যে চুক্তি হয়েছিল তা টিকে থাকার ব্যাপারে আশাবাদী তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, চুক্তিটি টিকে থাকলে বিশ্বের অনেক দরিদ্র দেশকে স্বস্তি দেবে।

ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে সংবাদ সম্মেলনে শনিবার এরদোয়ান বলেন, আমি মনে করি চুক্তিটি অব্যাহত থাকবে। এতে কোনও সমস্যা নেই।

রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তিটি শনিবার শেষ হওয়ার কথা ছিল। তবে নবায়নের কথা রয়েছে। গত অক্টোবরে কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে হামলার ঘটনায় ইউক্রেনকে দায়ী করে চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দেয় মস্কো। তবে তুরস্ক ও জাতিসংঘের অনুরোধে আবারও ফিরে আসে দেশটি।

ইউক্রেন থেকে প্রচুর শস্য রফতানি হতে থাকায় এরদোয়ান আশা প্রকাশ করে বলেন, আমার বিশ্বাস শস্য চুক্তিটি আরও একবছরের জন্য বাড়ানো হবে।

বিশ্বের খাদ্য সরবরাহ সহজ করার উদ্দেশে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় প্রাথমিকভাবে তিন মাসের জন্য ওই চুক্তি স্বাক্ষর হয়েছিল। এর আওতায় নিজ দেশের কৃষ্ণ সাগর উপকূলের বন্দর দিয়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে খাদ্যদ্রব্য রফতানির সুযোগ পায় ইউক্রেনে।

সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, তিনি জি২০ সম্মেলনে থেকে তুরস্কে ফেরার পর এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক