পারভেজ মোশাররফের হামলাকারীকে মুক্তির নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ১৬:০২আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৬:০৪

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সামরিক শাসক জেনারেল (অব.) পারভেজ মোশাররফের ওপর হামলাকারী আসামিকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিচারপতি সরদার তারিক মাসুদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আসামি রানা তানভীরের মুক্তি না পাওয়া সংক্রান্ত মামলার শুনানি করেন।

শুনানি চলাকালে সাজাপ্রাপ্ত আসামি তানভীরের আইনজীবী হাসমত হাবিব বলেন, মক্কেল তার প্রাপ্ত সাজা শেষ করেছেন, কিন্তু এখনও মুক্তি দেওয়া হচ্ছে না। তাকে ১৪ বছর যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্ত ২০ বছর ধরে কারাগারে রয়েছেন বলে দাবি করেন তিনি।

উভয়পক্ষের যুক্তি শোনার পর জেল কর্তৃপক্ষকে তানভীরকে মুক্ত করার নির্দেশ দেন আদালত।

২০০৩ সালের ৩১ ডিসেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে হামলায় সন্দেহভাজন হিসেবে তানভীরকে আটক করে নিরাপত্তা বাহিনী। দোষী সাব্যস্ত হলে তাকে ১৪ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

সূত্র: জিও নিউজ

/এলকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের