‘রুশ বাহিনীর পদ্ধতিগত যুদ্ধাপরাধের পর্বতসম প্রমাণ রয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২২, ১৫:৩৪আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৫:৩৪

রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনে পদ্ধতিগত যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগের স্বপক্ষে পর্বতসম প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অপরাধ বিচার বিভাগের কর্মকর্তা বেথ ভ্যান শ্যাক। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন বেথ ভ্যান শ্যাক। তিনি বলেন, ইউক্রেনের প্রতিটি অঞ্চলে যেখানে রুশ বাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে পদ্ধতিগত যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার পর্বতসম প্রমাণ রয়েছে। এর মধ্যে ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকজন এবং বেসামরিক অবকাঠামোর ওপর নির্বিচারে হামলার মতো বিষয়গুলোও রয়েছে।

রুশ বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিক ও যুদ্ধবন্দিদের নির্যাতন এবং এ ধরনের অপরাধ ধামাচাপা দিয়ে রাখার প্রচেষ্টারও সমালোচনা করেন বেথ ভ্যান শ্যাক।

রাশিয়ার  বিরুদ্ধে ইউক্রেনের বেসামরিক মানুষকে বিদ্যুৎবিচ্ছিন্ন রাখতে দেশটির পাওয়ার গ্রিডকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করার অভিযোগ রয়েছে। এটি এমন একটি কাজ যা যুদ্ধাপরাধের শামিল।

ভ্যান শ্যাক বলেন, প্রতিটি হামলার ঘটনায় মূল্যায়ন করতে হবে যে, আশেপাশে সামরিক টার্গেট ছিল কিনা! নাকি পুরোপুরিভাবে বেসামরিক উপাদানকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক