ইউক্রেনে বিদ্যুৎ স্থাপনায় রুশ হামলায় তীব্র নিন্দা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ১১:২২আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১১:২৮

ইউক্রেনজুড়ে বুধবার একাধিক বিদ্যুৎ উৎপাদন অবকাঠামোয় দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার তীব্র নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে জ্বালানি সেক্টরে হামলা চালাচ্ছে, শীত আসার আগে ইউক্রেনের জনগণের বিরুদ্ধে ভয়াবহ আক্রমণের দিকে ঝুঁকেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

ইউক্রেনে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরজ্জিয়ায় বুধবার গোলাবর্ষণের খবর পাওয়া যায়। এ ঘটনায় রাশিয়াকে ইঙ্গিত করছে পশ্চিমারা। যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে জানায়, রাশিয়া পারমাণবিক ঝুঁকি বাড়াতে চাচ্ছে, পারমাণবিক বিপর্যয় ঘটলে শুধু ইউক্রেন নয় পুরো অঞ্চল ঝুঁকিতে পড়তে পারে।

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্রে কিয়েভসহ বেশিরভাগ অঞ্চল অন্ধকারে ডুবে যায়। ভোগান্তি চরমে পৌঁছায় জনজীবনে। তবে বেশিরভাগ জায়গায় বিদ্যুৎ ফিরে আসে বলে জানিয়েছে সিএনএন।

রাশিয়া যখন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা বৃদ্ধি করেছে, এ সময় কিয়েভের জন্য অতিরিক্ত ৪০ কোটি মার্কিন ডলারের একটি নিরাপত্তা সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে বাইডেন প্রশাসন।

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম