তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে মুখ খুললেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ০৮:৫৩আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৫:৩৬

তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান নিয়ে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার মধ্য কোনিয়া প্রদেশে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী অভিযানের মাধ্যমে সীমান্ত নিরাপদ করতে আঙ্কারা দৃঢ়প্রতিজ্ঞ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

তিনি বলেন, ‘এই অভিযানগুলোর মাধ্যমে ধাপে ধাপে সীমান্তের ওপার থেকে শুরু করে দেশের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড নিরাপদ করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

এদিন কোনিয়ায় নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির প্রাদেশিক উপদেষ্টা পরিষদের সভায় দেওয়া ভাষণে ইউরোপের জ্বালানি সংকট নিয়ে কথা বলেন এরদোয়ান। তিনি বলেন, ‘ইউরোপীয় দেশগুলো যখন চিন্তা করছে শীতে তারা কীভাবে জ্বালানি সংকটের মোকাবিলা করবে, আল্লাহর দরবারে শুকরিয়া, আমরা স্বস্তিতে আছি।’

ইউক্রেন থেকে শস্য সরবরাহের জন্য আঙ্কারার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, গম সংগ্রহ করে ময়দা বানিয়ে সেটি গরিব দেশগুলোতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা।

প্রতিরক্ষা শিল্পে তুরস্কের অগ্রগতির কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, ২০২৩ সালের শেষের দিকে দেশের প্রথম মনুষ্যবিহীন যুদ্ধবিমান কিজিলেলমার ব্যাপক উৎপাদন শুরু হবে।

/এমপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের