ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার নয়: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ১২:১৭আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১২:১৭

রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার করবে না পশ্চিমা সামরিক জোট ন্যাটো। মঙ্গলবার জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ এমন মন্তব্য করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নেন জেন্স স্টোলটেনবার্গ। বৈঠক শেষে তিনি বলেন, ‘বুখারেস্টে আমাদের বৈঠকটি ন্যাটোর ঐক্য এবং ইউক্রেনের প্রতি টেকসই সমর্থনের একটি শক্তিশালী বার্তা। যতক্ষণ প্রয়োজন পড়ে ততক্ষণ পর্যন্ত আমরা ইউক্রেনকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবো। আমরা পিছু হটবো না।’

তিনি বলেন, মিত্ররা ইউক্রেনের জন্য ন্যাটোর ব্যাপক সহায়তা প্যাকেজে অতিরিক্ত প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিকে জ্বালানি ও জেনারেটরসহ জরুরি সহায়তা তহবিল দেওয়া হবে। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইন পুনরুদ্ধারে সহায়তা করা হবে।

রোমানিয়ায় অনুষ্ঠিত বৈঠকে ন্যাটোর সদস্যপদ নিয়ে ইউক্রেনের আবেদন নিয়েও আলোচনা হয়। জেন্স স্টোলটেনবার্গ বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীরা ইউক্রেনের নিজস্ব পথ বেছে নেওয়ার অধিকারের প্রতি ন্যাটোর সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। আমরা জোটের সদস্যপদের জন্য ইউক্রেনের আকাঙ্ক্ষার বিষয়টি অনুধাবন করি এবং তাদের এমন আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানাই।’

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম