চীনের ওপর নির্ভরতা নিয়ে সতর্ক করলেন ন্যাটো প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ২১:০৮আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২১:৪০

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, মুক্ত বাণিজ্যের সুবিধায় তিনি বিশ্বাস করেন। কিন্তু একই সঙ্গে তিনি চীনের মতো স্বৈরাচারী শক্তির সঙ্গে জড়িয়ে পড়ার ক্ষেত্রে নিরাপত্তা পরিণতি রয়েছে বলে সতর্ক করেছেন। বৃহস্পতিবার জার্মানির বার্লিনে এক নিরাপত্তা সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এই সতর্কতার কথা তুলে ধরেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেন্স স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেন যুদ্ধ দেখিয়ে দিয়েছে রাশিয়ার গ্যাসের ওপর আমাদের নির্ভরশীলতা কত বিপজ্জনক। এর ফলে শুধু চীন নয়, অপর স্বৈরাচারী রাষ্ট্রের ওপর আমাদের নির্ভরশীলতা পর্যালোচনা করা উচিত।

এর আগে চলতি আরেকবার চীনের ওপর নির্ভরশীলতা সৃষ্টি না করার জন্য পশ্চিমা দেশগুলোকে অবশ্যই সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব।

তিনি বলেন, আমরা দেখছি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সাপ্লাই চেইন ও গুরুত্বপূর্ণ শিল্প খাত নিয়ন্ত্রণের চেষ্টা জোরদার করছে চীন।

জুন মাসে গৃহীত ন্যাটোর একটি কৌশলপত্রে চীনকে জোটটির ‘স্বার্থ, নিরাপত্তা ও মূল্যবোধের’ জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। চীনকে একটি অর্থনৈতিক ও সামরিক শক্তি, যে নিজের কৌশল, উদ্দেশ্য এবং সামরিক গঠন সম্পর্কে অস্বচ্ছতা বজায় রাখছে।

এই কৌশলপত্র ন্যাটোর অবস্থানের প্রতিফলন। ২০১০ সালে গৃহীত জোটের কৌশলপত্রে চীনের কথা উল্লেখ করা হয়নি। তখন চীনকে পশ্চিমারা একটি বাণিজ্যিক অংশীদার ও উৎপাদন ঘাঁটি হিসেবে বিবেচনা করতো।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম