টিকটকে রুশ ভাড়াটে যোদ্ধাদের একাধিক ভিডিও, ‘ভিউ ১০০ কোটির বেশি’

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ২৩:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ২৩:০২

রাশিয়ার বেসরকারি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের সদস্যদের ‘সহিংসতাকে মহিমান্বিত’ করা কয়েকডজন ভিডিও রয়েছে টিকটক অ্যাপস-এ। নতুন এক প্রতিবেদন অনুসারে, এসব ভিডিও ১০০ কোটির বেশিবার দেখা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে বিপুল সংখ্যক ভাড়াটে যোদ্ধাকে ইউক্রেনে পাঠিয়েছে ওয়াগনার গ্রুপ। 

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নিউজগার্ড এক প্রতিবেদনে দাবি করেছে, রুশ ভাড়াটে যোদ্ধাদের ভিডিওগুলোর কয়েকটিতে সাবেক এক রুশ ভাড়াটে যোদ্ধাকে হত্যার দৃশ্য রয়েছে।

টিকটক বলেছে, তাদের নীতি লঙ্ঘনকারী যেকোন কন্টেন্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

শর্ট ভিডিও প্লাটফর্মটিতে ১৬০টি ভিডিও শনাক্ত করেছে নিউজগার্ড। এসব ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিনের প্রতিষ্ঠিত ভাড়াটে যোদ্ধা গোষ্ঠীর সদস্যদের সহিংস কর্মকাণ্ডকে মহিমান্বিত করা হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন প্রিগোজিন।

নিউজগার্ড জানায়, এসব ভিডিওর মধ্যে অন্তত ১৪টিতে পূর্ণাঙ্গ বা আংশিক ফুটেজে সাবেক রুশ ভাড়াটে যোদ্ধা ইয়েভজেনি নুজহিনের হত্যাকাণ্ডের দৃশ্য রয়েছে। গত মাসে এগুলো আপলোডের পর টিকটকে তা ব্যাপক ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই হত্যাকাণ্ডের একটি ভিডিও নামিয়ে ফেলার আগে অন্তত ৯ লাখ বার দেখা হয়েছে।

টিকটকের মালিক প্রতিষ্ঠান হলো চীনভিত্তিক বাইটড্যান্স। 

নিউজগার্ডের অনুসন্ধানে দাবি করা হয়েছে, টিকটকের অ্যালগরিদম ওয়াগনার গ্রুপের সহিংসতা ব্যবহারকারীদের কাছে পৌঁছে দিচ্ছে। টিকটকে যখন ‘ওয়াগনার’ লিখে সার্চ করা হয় সাজেশন হিসেবে ‘ওয়াগনার এক্সিকিউশ’', ‘ওয়াগনার স্লেজহ্যামার’ লেখা ওঠে আসে।

তারা আরও জানিয়েছে, টিকটকে আরেকটি ভিডিও পাওয়া গেছে যা ২০১৭ সালে সিরিয়ায় এক দলত্যাগী সদস্যকে ওয়াগনার গোষ্ঠীর হত্যার ঘটনা। এটি লাখো ব্যবহারকারীদের কাছে পৌঁছেছে।

এই প্রতিবেদনের বিষয়ে টিকটকের এক মুখপাত্র বলেছেন, আমাদের প্লাটফর্মে বিদ্বেষমূলক বা সহিংস কন্টেন্টের কোনও স্থান নেই। নিউজগার্ড যেসব চিহ্নিত করেছে বৃহস্পতিবার সেগুলো ছিল না।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম