আরও শক্তিশালী জার্মান সেনা চায় ন্যাটো: স্টলটেনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ১৬:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৬:০৮

বার্লিনে প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে যোগ দিয়ে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেন, ন্যাটো চায় আরও শক্তিশালী জার্মান সেনা। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই প্রতিরক্ষা খাতে বড় ধরনের বাজেট বাড়িয়েছে জার্মানি। দেশটি সেনাও সংস্কারের কথা জানিয়েছিল। জার্মানির ওই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্টলটেনবার্গ।

বৃহস্পতিবার সম্মেলনে ন্যাটো মহাসচিব বলেন, জার্মানি যেভাবে ইউক্রেনকে সামরিক, মানবিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করছে সত্যিই তা প্রশংসনীয়। আমরা তা দেখতে পাচ্ছি। 

স্টলটেনবার্গ আরও বলেন, ইউক্রেনে সাহায্যের জন্য মূল্য দিতে হচ্ছে বিশ্বকে। সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। খাবার ও বিদ্যুতের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু মনে রাখতে হবে ইউক্রেনের মানুষ রক্তের বিনিময়ে লড়ছে। যা অর্থ দিয়ে কেনা যায় না। পুরো বিশ্ব ইউক্রেনের পাশে না দাঁড়ালে ভবিষ্যতে আরও বড় সমস্যার মুখোমুখি হতে হবে।

মস্কো ইউক্রেন আক্রমণের পরেই প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রসহ একাধিক ন্যাটোর দেশ দীর্ঘদিন ধরে জার্মানিকে শক্তিশালী সেনাবাহিনী তৈরির জন্য অনুরোধ জানিয়ে আসছিল।

সূত্র: ডিডব্লিউ

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম