আগামী বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ২ শতাংশের নিচে নামতে পারে: আইএমএফ 

আন্তর্জাতিক ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ২০:১২আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২০:১২

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, বিশ্বের প্রধান প্রধান অর্থনীতির ধীরগতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধি দুই শতাংশের নিচে নেমে যেতে পারে। যা সর্বশেষ গিয়েছিল করোনাভাইরাস মহামারি এবং ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় দেখা দিয়েছিল। বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ফলে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তিগুলো সংকটে পতিত হয়েছে। যুদ্ধের কারণে খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়েছে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং চীনে মন্দা পরিস্থিতি।

২০২৩ সালের জন্য তহবিলের সাম্প্রতিক প্রত্যাশার কথা উল্লেখ করে বৃহস্পতিবার রয়টার্স নেক্সট কনফারেন্সে জর্জিয়েভা বলেছেন, ‘প্রবৃদ্ধি আরও মন্থর হয়ে দুই শতাংশের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘যখন আমরা সাম্প্রতিক সূচকগুলো দেখি, আমরা উদ্বিগ্ন, এই আশঙ্কা আরও কিছুটা বাড়তে পারে।’ 

আইএমএফ-এর পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর বা আগামী বছর বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশেরও বেশি সঙ্কুচিত হবে এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন স্থবির হয়ে পড়বে।

জর্জিয়েভা বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনে একযোগে মন্থরতার বিষয়টি উদ্বেগজনক এবং চীনের মন্থর প্রবৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, বিশ্বের অর্থনীতি ২০২০ সালে ৩ দশমিক ৩ শতাংশ এবং ২০০৯ সালে ১ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি