ইউক্রেনের জন্য ইইউ’র সহযোগিতায় ভেটো দিলো হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ২১:৫১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২১:৫১

ইউক্রেনের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ১৮ বিলিয়ন ইউরো (১৮.৯৩ বিলিয়ন ডলার) আর্থিক সহযোগিতা প্যাকেজে ভেটো দিয়েছে হাঙ্গেরি। এই ভেটোর ফলে ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে একটি জটিল টেকনিক্যাল পরিকল্পনা প্রণয়ন করতে হবে, যাতে করে নতুন বছরে ইউক্রেনে সহযোগিতা প্রদান অব্যাহত থাকে। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইইউ কাউন্সিল ইকনোমিক অ্যান্ড ফিন্যান্সিয়াল কমিটির চেয়ারম্যান টুমাস সারেনহেইমো বলেন, শেষ পর্যন্ত ইউক্রেনে দ্রুত সহযোগিতা পাঠানোর পদ্ধতির বিষয়ে একমত হওয়া গেছে। এতে যেভাবে ইইউ নিজেদের তহবিল ব্যবস্থাপনা করে তাতে মৌলিক পরিবর্তন আসছে না। আমি সমঝোতা বললেও বাস্তবে এটি ছিল মাইনাস ওয়ান।

ইইউ’র কয়েকটি দেশ মনে করে, হাঙ্গেরির এই কৌশল মূলত নিজেদের নিয়মিত তহবিল এবং মহামারি পুনরুদ্ধার কর্মসূচির জন্য ব্লকের কাছ থেকে অর্থ ছাড় নিশ্চিত করা।

চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য ১৯ ডিসেম্বর পর্যন্ত সময় পাচ্ছে ইইউ’র ২৭টি দেশ। আগামী সপ্তাহে দুই দিনের সম্মেলনে বসছেন ব্লকের নেতারা। এতে করে ধারণা করা হচ্ছে, বিষয়টি আরও কিছু দিন অমীমাংসিত থাকবে।

এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ইইউ কর্মকর্তাদের বিরাগভাজন হয়েছিলেন ইউক্রেনে আক্রমণের কারণে রাশিয়ার ওপর ব্লকটির নিষেধাজ্ঞার সমালোচনা করে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের