জি সেভেনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২২, ২১:৪২আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২১:৪২

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ জোটভুক্ত অন্য দেশগুলোর নেতারা অংশ নেবেন। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

সোমবারের এই ভার্চুয়াল সম্মেলনে বিশেষ করে জ্বালানি ইস্যুটি প্রাধান্য পাবে বলে জানা গেছে। কেননা, এটি একইসঙ্গে সরাসরি ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কিত।

একজন কর্মকর্তা বলেছেন, নেতারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৃশংস যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। কিয়েভকে সমর্থনের জন্য যতদিন সময় লাগবে ততদনি পর্যন্ত আমাদের প্রচেষ্টার সমন্বয় করবেন। তারা জলবায়ু সংকট মোকাবিলা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক অবকাঠামো এবং বিনিয়োগের জন্য জি-৭-এর অংশীদারিত্বের মতো নানা বিষয় নিয়ে আলোচনা করবেন।

ওই কর্মকর্তা বলেন, জি সেভেন এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। আমরা ২০২৩ সালে জাপানের প্রেসিডেন্সির অধীনে অংশীদারিত্বকে আরও জোরদারের জন্য উন্মুখ হয়ে আছি।

/এমপি/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম